কনটেন্ট জমা শুরু ১০ আগস্ট ২০২৬ জমা দেওয়ার শেষ সময় ১৪ সেপ্টেম্বর ২০২৬

সমতা, মানবিক মর্যাদা ও সামাজিক পরিবর্তনে ইতিবাচক ভূমিকা রাখা জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা, সৃজনশীল নাটক ও বিজ্ঞাপনকে স্বীকৃতি জানাতে

সমতায় তারুণ্য সমতায় তারুণ্য মিডিয়া অ্যাওয়ার্ডের অ্যাওয়ার্ড
মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬
সম্মানজেন্ডার সংবেদনশীল ভাষা ন্যায়বিচার
অ্যাওয়ার্ডের বিভাগ
সদস্যের বিচারকমণ্ডলী
১৪ সেপ্টেম্বর জমা দেওয়ার শেষ তারিখ
সমতায় তারুণ্য মিডিয়া অ্যাওয়ার্ডের অ্যাওয়ার্ড
দায়িত্বশীল গণমাধ্যমের স্বীকৃতি, সমাজে ইতিবাচক পরিবর্তনের অঙ্গীকার
সহযোগিতায়
যৌথতায়
অ্যাওয়ার্ডের দর্শন

চারটি মূল্যবোধ, একটি শক্তিশালী স্বীকৃতি

সম্মান

নারী ও শিশুসহ প্রত্যেক মানুষের মর্যাদা অক্ষুণ্ন রেখে সংবেদনশীল উপস্থাপন।

অন্তর্ভুক্তি

বিভিন্ন পরিচিতি , অভিজ্ঞতা ও প্রান্তিক কণ্ঠকে ন্যায্যভাবে দৃশ্যমান করা।

ন্যায়বিচার

অধিকার, নিরাপত্তা, অংশগ্রহণ ও সমতার পক্ষে তথ্যভিত্তিক গণমাধ্যমচর্চা।

জেন্ডার সংবেদনশীল ভাষা

সমতা ও বৈচিত্র্যকে সম্মান জানিয়ে পক্ষপাতহীন ও দায়িত্বশীল উপস্থাপন।

আবশ্যিক নির্দেশনা

কনটেন্ট অবশ্যই জেন্ডার-সংবেদনশীল হতে হবে

কেবল বিষয় নির্বাচন নয়—ভাষা, ভিজ্যুয়াল, তথ্যের ব্যবহার, চরিত্রায়ন এবং উপস্থাপনার প্রতিটি স্তরে মানবিক মর্যাদা ও সমতার দৃষ্টিভঙ্গি স্পষ্ট থাকতে হবে।

বিঃদ্রঃ ০১ জুলাই ২০২৫ থেকে ৩১ জুলাই ২০২৬-এর মধ্যে প্রকাশিত বা প্রচারিত কন্টেন্টসমূহ এই অ্যাওয়ার্ডের জন্য বিবেচিত হবে।
জমা দেওয়ার সময় অ্যাওয়ার্ডের বিভাগ ও কনটেন্টের ধরন—দুটিই নির্বাচন বাধ্যতামূলক।
একটি কনটেন্টের জন্য সবচেয়ে উপযুক্ত একটি বিভাগ নির্বাচন করতে হবে এবং সেই বিভাগের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কনটেন্টের ধরন বেছে নিতে হবে।
একাধিক কনটেন্ট জমা দিলে প্রতিটির জন্য আলাদা ফর্ম পূরণ করতে হবে।
নারী, শিশু ও যেকোন মানুষকে অবমাননাকর, পণ্যায়িত বা গতানুগতিকভাবে উপস্থাপন করা কনটেন্ট গ্রহণযোগ্য নয়।
গ্রহণযোগ্য কনটেন্ট

যে ধরনের কনটেন্ট জমা দেওয়া যাবে

সংবাদ প্রতিবেদন

জাতীয় বা স্থানীয় সংবাদপত্র, জাতীয় টেলিভিশন অথবা নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত বা প্রচারিত সংবাদভিত্তিক প্রতিবেদন।

বিশেষ প্রতিবেদন

জেন্ডার সমতা, অধিকার, সুরক্ষা, কর্মসংস্থান, বৈষম্য, সহিংসতা বা সামাজিক পরিবর্তন বিষয়ে গভীরতর প্রতিবেদন।

ফিচার

সংবাদপত্র বা নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত জেন্ডার-সংবেদনশীল ফিচারধর্মী কনটেন্ট।

বিনোদন সংবাদ

সংবাদপত্র বা টেলিভিশনে প্রকাশিত বা প্রচারিত বিনোদনবিষয়ক জেন্ডার-সংবেদনশীল সংবাদ।

নাটক

ইতিবাচক জেন্ডার আখ্যান, অধিকার ও সামাজিক সচেতনতা তুলে ধরা জাতীয় পর্যায়ের বিনোদনমূলক নাট্যকনটেন্ট।

টেলিভিশন ও ডিজিটাল বিজ্ঞাপন

জেন্ডার-সংবেদনশীল ভাষা, ভিজ্যুয়াল ও ইতিবাচক বার্তাসম্পন্ন টেলিভিশন, অনলাইন ও সোশ্যাল মিডিয়ায় প্রচারিত বিজ্ঞাপন, TVC ও OVC।

অ্যাওয়ার্ডের বিভাগ

৮টি স্বতন্ত্র বিভাগ

০১

সংবাদপত্র প্রতিবেদন— জাতীয়

জাতীয় পর্যায়ের সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন, বিশেষ প্রতিবেদন বা ফিচার।

০২

সংবাদপত্র প্রতিবেদন — স্থানীয়

স্থানীয় পর্যায়ের সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন, বিশেষ প্রতিবেদন বা ফিচার।

০৩

টেলিভিশন প্রতিবেদন

টেলিভিশনে প্রচারিত প্রতিবেদন বা বিশেষ প্রতিবেদন।

০৪

অনলাইন নিউজ পোর্টাল

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত প্রতিবেদন, বিশেষ প্রতিবেদন বা ফিচার।

০৫

বিনোদন প্রতিবেদন — জাতীয়

জাতীয় পর্যায়ে প্রকাশিত বা প্রচারিত বিনোদন সংবাদ।

০৬

বিনোদন প্রতিবেদন — স্থানীয়

স্থানীয় পর্যায়ে প্রকাশিত বা প্রচারিত বিনোদন সংবাদ।

০৭

বিনোদন কনটেন্ট (নাটক)

সর্বোচ্চ ১ ঘণ্টা ৩০ মিনিট দৈর্ঘ্যের টেলিভিশন বা ইউটিউবে প্রকাশিত জেন্ডার-সংবেদনশীল নাটক।

০৮

বিজ্ঞাপন

টেলিভিশন, TVC, OVC, অনলাইন ও সোশ্যাল মিডিয়ায় প্রচারিত জেন্ডার-সংবেদনশীল বিজ্ঞাপন।

মূল্যায়নের ভিত্তি

যে বিষয়গুলো বিশেষভাবে বিবেচিত হবে

জেন্ডার-সংবেদনশীল ভাষা

ভাষা, দৃশ্য, চরিত্রায়ন ও দৃষ্টিভঙ্গিতে মর্যাদা, সমতা ও অন্তর্ভুক্তির প্রতিফলন।

বিষয়ের প্রাসঙ্গিকতা

নারী ও শিশুর সুরক্ষা, অধিকার, কর্মসংস্থান, অর্থনীতি, রাজনীতি, সামাজিক সংস্কার এবং ইতিবাচক জেন্ডার আখ্যানের সঙ্গে সম্পর্ক।

সম্মান ও নৈতিকতা

ভাষা, ভিজ্যুয়াল ও উপস্থাপনায় কোনো ব্যক্তি, বিশেষত নারী, শিশু, প্রতিবন্ধী ব্যক্তি বা প্রান্তিক জনগোষ্ঠীর মর্যাদা ক্ষুণ্ন না করা।

প্রভাব ও উপস্থাপন

মৌলিকতা, নির্মাণশৈলী, জেন্ডার-সংবেদনশীল ভাষার ব্যবহার এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনার সক্ষমতা।

!
অযোগ্য বলে বিবেচিত হবেনারী ও শিশুর মর্যাদা ক্ষুণ্ন করে, পণ্যায়ন করে অথবা ক্ষতিকর গতানুগতিক ধারণা পুনরুৎপাদন করে—এমন যেকোনো কনটেন্ট।
অংশগ্রহণের প্রক্রিয়া

তিন ধাপে কনটেন্ট জমা দিন

বিভাগ নির্বাচন

কনটেন্টের মাধ্যম ও ধরন অনুযায়ী সবচেয়ে উপযুক্ত একটি বিভাগ বেছে নিন।

কনটেন্টের ধরন নির্বাচন

নির্বাচিত বিভাগের সঙ্গে মিল রেখে কনটেন্টের ধরন বেছে নিন এবং প্রয়োজনীয় তথ্য পূরণ করুন।

লিংক বা ফাইল যুক্ত করে জমা দিন

জেন্ডার-সংবেদনশীল ভাষা ও স্বত্বসংক্রান্ত ঘোষণায় সম্মতি দিয়ে ফর্ম সম্পন্ন করুন।

স্বাধীন মূল্যায়ন

৫ সদস্যের বিচারকমণ্ডলী

ড. গীতি আরা নাসরীন

ড. গীতি আরা নাসরীন

অধ্যাপক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ

ঢাকা বিশ্ববিদ্যালয়

ফারুক ওয়াসিফ

ফারুক ওয়াসিফ

মহাপরিচালক

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)

অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান

অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান

পরিচালক

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট

ড. মির্জা তাসলিমা সুলতানা

ড. মির্জা তাসলিমা সুলতানা

অধ্যাপক, নৃবিজ্ঞান বিভাগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

মনিরা শরমিন

মনিরা শরমিন

সহযোগী অধ্যাপক

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)

গুরুত্বপূর্ণ সময়

সংক্ষিপ্ত সময়সূচি

প্রকাশ বা প্রচারের সময়কাল
০১ জুলাই ২০২৫ - ৩১ জুলাই ২০২৬

এই সময়সীমার মধ্যে প্রকাশিত বা প্রচারিত কন্টেন্টসমূহ এই অ্যাওয়ার্ডের জন্য বিবেচিত হবে

কনটেন্ট জমা
১০ আগস্ট – ১৪ সেপ্টেম্বর ২০২৬

নির্ধারিত অনলাইন ফর্মে বিভাগ নির্বাচন করে কনটেন্ট জমা দিতে হবে।

মূল্যায়ন
১৫-২৫ সেপ্টেম্বর ২০২৬

৫ সদস্যের বিচারকমণ্ডলীর মাধ্যমে ১০ দিনের মূল্যায়ন ও চূড়ান্ত নির্বাচন।

অনলাইন আবেদন

আপনার কনটেন্ট জমা দিন

আবেদন সময়সীমা সমাপ্ত

আবেদন গ্রহণের সময়সীমা শেষ হয়েছে

‘সমতায় তারুণ্য মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬’-এ কনটেন্ট জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হয়েছে। অংশগ্রহণকারী সকল সাংবাদিক, নির্মাতা ও আবেদনকারীকে আন্তরিক ধন্যবাদ।

পুরস্কার ও বিজয়ীদের তালিকা সম্পর্কিত তথ্যের জন্য চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।